শিশুর জন্মের ৬ মাস পর থেকে দুধ দাঁত ওঠা শুরু হয় এবং প্রায় ৩ বছর বয়স পর্যন্ত উঠতে থাকে। দাঁত ওঠার সময় থেকেই শিশুদের দাঁতের যত্ন নেওয়া জরুরি।
শিশুকে বুকের দুধ খাওয়ানো শেষ হলে পরিষ্কার, জীবাণুমুক্ত ও পাতলা সুতি কাপড় অথবা তুলা দিয়ে মাড়ির ওপর থেকে দুধের আবরণ পরিষ্কার করে দিন।
শিশুর ছয় মাস বয়স থেকে যত দিন পর্যন্ত কুলি করতে না পারে, তত দিন ফিঙ্গার টুথব্রাশ দিয়ে মাড়ি, দাঁত ও জিহ্বা পরিষ্কার করে দিতে হবে।
শিশু যখন নিজেই কুলি করতে পারবে, তখন থেকে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা শেখাতে হবে।
শিশুর শরীরের স্বাভাবিক গঠন ও পুষ্টির জন্য সবধরনের খাবার প্রয়োজন, তবে ক্যান্ডি, মিষ্টি জাতীয় খাবার, জুস ইত্যাদি সীমিত পরিমাণে খাওয়া উচিত।
সাধারণত অ্যাসিডিক ফুড, যেমন- ল্যাকটিক অ্যাসিড যুক্ত খাবার দাঁত ক্ষয়ের প্রধান কারণ।
ছোট থেকে শিশুর দাঁতের সঠিক পরিচর্যা না হলে দাঁতে ক্ষয়রোগ হতে পারে।
দাঁতে গর্ত থাকলে এ সময়ই চিকিৎসি নিতে হবে। মনে রাখতে হবে, নির্দিষ্ট সময়ের আগে দাঁত ফেলা উচিত নয়। এতে দাঁত আঁকাবাঁকা হওয়ার আশঙ্কা থাকে।
শিশুর দাঁতে বাদামি বা কালচে দাগ দেখলে দ্রুত ডেন্টিস্টের পরামর্শ গ্রহণ করতে হবে।
